শেরপুর     মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

সংগৃহিত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন এ চারজনকে নিয়োগ দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করবেন।

স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।’

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন এ চারজনকে নিয়োগ দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করবেন।

স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।’

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত