শেরপুর     শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

বকশীগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

ছবি : প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।

বুধবার ১৯ আগষ্ট ভোর রাতে জামালপুর ৩৫ বিজিবির  অভিযানে এসব মদ উদ্ধার করা হয়।

জানাগেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ সীমান্তের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

অপরদিকে মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে  মোল্লার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় অভিযানে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। 

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আজ বুধবার (১৯ আগস্ট) আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুব সমাজকে রক্ষায়  মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।

বুধবার ১৯ আগষ্ট ভোর রাতে জামালপুর ৩৫ বিজিবির  অভিযানে এসব মদ উদ্ধার করা হয়।

জানাগেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ সীমান্তের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

অপরদিকে মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে  মোল্লার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় অভিযানে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। 

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আজ বুধবার (১৯ আগস্ট) আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুব সমাজকে রক্ষায়  মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত