শেরপুর     রোববার, ২৩ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) পৌরশহরের শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ ফাহিম চৌধুরী। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এতে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নই একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। শেরপুর-২ আসনের মানুষের কল্যাণ ও উন্নয়নে মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নালিতাবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) পৌরশহরের শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ ফাহিম চৌধুরী। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এতে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নই একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। শেরপুর-২ আসনের মানুষের কল্যাণ ও উন্নয়নে মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত