শেরপুর     শনিবার, ২২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

হাওরের গল্পে রুনা খান

হাওরের গল্পে রুনা খান
সংগৃহিত ছবি

অভিনয়ে দিয়ে দর্শককে সম্মোহিত করার ক্ষমতা যাদের আছে তাদের মধ্যে অন্যতম রুনা খান। পর্দায় চরিত্রকে জীবন্ত করতে জুড়ি নেই তার। এবার এ অভিনেত্রীকে দেখা যাবে ‘জলপবন’ নামের একটি সিনেমায়। পরিচালনা করছেন রাজন তালুকদার। শুটিংয়ের জন্য রুনা বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।

সিনেমাটি নিয়ে সংবাদমাধ্যমকে রুনা বলেন, ‘এটি মূলত অপেক্ষার গল্প। হাওর এলাকার মানুষের জীবনের গল্প উঠে আসবে এই সিনেমায়। আমাকে দেখা যাবে নিরালা চরিত্রে। এর বেশি এখন বলতে চাই না। তবে চরিত্রটি আমার পছন্দ হয়েছে বলেই যুক্ত হওয়া। খুব ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’

সহশিল্পীদের নিয়ে অভিনেত্রীবলেন, ‘এটি একটি স্বাধীন চলচ্চিত্র। তাই পরিচিত তেমন কেউ নেই। নির্মাতা রাজন তালুকদারের এটি যেমন প্রথম সিনেমা, তেমনি অভিনয়শিল্পী-কলাকুশলীদেরও অনেকের প্রথম সিনেমা। তবে সবার ভালো করার যোগ্যতা আছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নির্মাতা। আমি ছাড়া অন্য দুই প্রধান চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য আর সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। এ ছাড়া স্থানীয় যাঁরা অভিনয় করছেন, তাঁদের অনেকে থিয়েটারের সঙ্গে জড়িত।’

মুক্তির অপেক্ষায় আছে রুনার একগুচ্ছ ছবি। এরমধ্যে রয়েছে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’, মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২২ আগস্ট ২০২৬

হাওরের গল্পে রুনা খান

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত