শেরপুর     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর সরকারি মহিলা কলেজে পাঠচক্রের যাত্রা শুরু

ছবি: প্রতিনিধি

‘সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদয়াঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে’ এই প্রত্যয়কে সামনে রেখে শেরপুর সরকারি মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়েছে।

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ পাঠচক্রের উদ্বোধনী কার্যক্রমে প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাহাতুল ইসলাম (আলো)-এর দিকনির্দেশনায় এবং কার্যকরী সদস্য নুসরাতের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রমের সূচনা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বইপাঠের অভ্যাস গড়ে তোলা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং সুস্থ সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করাই এই পাঠচক্রের মূল উদ্দেশ্য।

তারা বলেন, একটি ভালো বই শুধু জ্ঞানই দেয় না, মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ জাগ্রত করে এবং একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে লক্ষ্যেই কলেজ শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চার জন্য একটি নিয়মিত প্ল্যাটফর্ম হিসেবে এই পাঠচক্র পরিচালিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, শেরপুর সরকারি মহিলা কলেজে শুরু হওয়া এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার আগ্রহ বাড়াবে এবং জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠচক্র গড়ে তোলার অনুপ্রেরণা সৃষ্টি করবে। এর মাধ্যমে শেরপুরের শিক্ষাঙ্গনে জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিধি আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শেরপুর সরকারি মহিলা কলেজে পাঠচক্রের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

‘সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদয়াঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে’ এই প্রত্যয়কে সামনে রেখে শেরপুর সরকারি মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়েছে।

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ পাঠচক্রের উদ্বোধনী কার্যক্রমে প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাহাতুল ইসলাম (আলো)-এর দিকনির্দেশনায় এবং কার্যকরী সদস্য নুসরাতের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রমের সূচনা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বইপাঠের অভ্যাস গড়ে তোলা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং সুস্থ সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করাই এই পাঠচক্রের মূল উদ্দেশ্য।

তারা বলেন, একটি ভালো বই শুধু জ্ঞানই দেয় না, মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ জাগ্রত করে এবং একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে লক্ষ্যেই কলেজ শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চার জন্য একটি নিয়মিত প্ল্যাটফর্ম হিসেবে এই পাঠচক্র পরিচালিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, শেরপুর সরকারি মহিলা কলেজে শুরু হওয়া এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার আগ্রহ বাড়াবে এবং জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠচক্র গড়ে তোলার অনুপ্রেরণা সৃষ্টি করবে। এর মাধ্যমে শেরপুরের শিক্ষাঙ্গনে জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিধি আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত