শেরপুর     বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজ
সংগৃহিত ছবি

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের স্মরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)। একই তারিখে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মহানবী (স.)-এর আগমনের আগে আরব সমাজ নানা অনাচার, হানাহানি, মূর্তিপূজা ও সামাজিক বিশৃঙ্খলায় নিমজ্জিত ছিল। ইতিহাসে এ সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ হিসেবে উল্লেখ করা হয়। মানবজাতিকে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা এবং শান্তি, ন্যায় ও মানবিকতার শিক্ষা দিতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে প্রেরণ করেন।

শৈশব থেকেই মহানবী (স.) আল্লাহর প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় ধ্যান ও ইবাদতে সময় কাটাতেন। ২৫ বছর বয়সে তিনি হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।

মহানবী (স.)-এর জীবন ও শিক্ষা মানবজাতির জন্য শান্তি, ন্যায়বিচার, সহনশীলতা, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালন করছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (স.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি নিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (স.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। অন্যদিকে, আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘মেহফিলে ইশক রাসুল (স.)’ ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি।

এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে সন্ধ্যা সাড়ে ৭টায়  ‘মাওলিদ এ মুহাম্মদ’ এর আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। এতে জনপ্রিয় শিল্পীর নাত পরিবেশ কবেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত