শেরপুর     বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

মক্কা চুক্তির বিষয়ে ‘সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার’

সংগৃহিত ছবি

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, তা নিয়ে সবদিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।  শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সরকার সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’

এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট কি না, সেটি মূল বিষয় নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইনমন্ত্রী আরও জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মক্কা চুক্তির বিষয়ে ‘সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার’

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, তা নিয়ে সবদিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।  শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সরকার সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’

এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট কি না, সেটি মূল বিষয় নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইনমন্ত্রী আরও জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত