শেরপুর     শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

‘এ দেশে মানুষের চেয়ে অমানুষ বেশি’—বাগেরহাটের ঘটনায় ক্ষোভ তারকাদের

সংগৃহিত ছবি

বাগেরহাটের খানজাহান আলী (র.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। পানি থেকে উঠে এসে কুমিরটি কুকুরটিকে এক কামড়ে ধরে গভীর জলে টেনে নিয়ে যায়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকে দাবি করে কুকুরটিকে দীঘির ঘাটে বেঁধে রাখা হয়েছিল। ঘাটের কিনারায় দাঁড়িয়ে সবাই দৃশ্যটি ভিডিও ধারণ করলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেননি। অবলা প্রাণীর এমন করুণ পরিণতি ছুঁয়ে গেছে শোবিজ তারকাদের। 

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনিও এই ঘটনার একটি পোস্ট শেয়ার করে নিজের টাইমলাইনে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘একজনের কনটেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে, এটা সে বোঝেনি। বোকা কুকুর!’ 

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ঘটনাটা এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন। আসলে এ দেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি। সভ্যদের চাইতে অসভ্যর সংখ্যা বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষগুলো খুব খারাপ! তাই দেশটা আগায় না।’ পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও যোগ করেন, ‘মাননীয় সরকার, দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে।’

মর্মাহত ঘটনাটি দেখে গায়ক তানজীব সারোয়ার লিখেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত তাকিয়ে ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ও ভেবেছিল, ওর এই বিশ্বস্ত লোকটা তাকে বাঁচাবে। কিন্তু এখানে কুমিরের দোষ নেই; কারণ, কুমিরের খিদে পেলে সে দেখামাত্রই খেয়ে ফেলে। আর এখানে নিরীহ কুকুর, এটাই কি মনুষ্যত্ব?’

অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘লজ্জাহীন বিবেকহীন প্রতারক প্রাণীকুলে একমাত্র মানুষ ই হতে পারে! কুকুরের বিশ্বাস ও মানুষ ভেঙে ফেলেছে! তবে এর উল্টো ও আছে। সঠিক মানুষকে সম্মান না করার জন্য চারপাশে আবর্জনা বাড়ছে। মানবিকগুনের মানুষকে ভুল না বুঝে ভালবাসতে শিখুন, আর পশুরূপীদের জন্য একরাশ ঘৃণা।’

এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। আর নির্মাতা অং রাখাইন হতাশা প্রকাশ করে প্রশ্ন তোলেন, ‘এই জাতি আগামী ১০০ বছর টিকে থাকতে পারবে কি না।’

এ ঘটনা নিয়ে মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে দাবি করেন, ঘটনাটি গত ৮ এপ্রিল বুধবার বিকেলের। দিঘির পাড়ে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কুকুরটিকে তাড়া করলে সেটি ঘাটের দিকে যায়। সেখানে মাজারের ফোরকান নামের এক নিরাপত্তারক্ষীকে আঁচড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর দিঘিতে থাকা কুমিরটি এসে কুকুরটিকে টেনে পানির নিচে নিয়ে যায়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

‘এ দেশে মানুষের চেয়ে অমানুষ বেশি’—বাগেরহাটের ঘটনায় ক্ষোভ তারকাদের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত