শেরপুর     শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে মাদকাসক্তির কুফল ও প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

ছবি : প্রতিনিধি

শেরপুরে মাদকাসক্তির কুফল ও প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফরিকা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিন মোল্লা ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ তানিয়া, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রাকিব মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মিজানুর রহমান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সুপ্রভাষণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শেরপুরে মাদকাসক্তির কুফল ও প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে মাদকাসক্তির কুফল ও প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফরিকা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিন মোল্লা ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ তানিয়া, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রাকিব মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মিজানুর রহমান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সুপ্রভাষণ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত