জামালপুরে বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে মুছরে যায় এবং বাসটিও উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন অটোরিকশার যাত্রী, বাকী দুই রাজিব বাসের যাত্রী ছিল। দূর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন