বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফরহাদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা মরিচপুরান চৌরাস্তা বাজারে জড়ো হতে থাকেন। পরে অটোরিকশায় করে নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। অটোরিকশার বহর নিয়ে শোভাযাত্রাটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী এলাকায় পৌঁছালে সেখান থেকে নেতা-কর্মীরা অটোরিকশা থেকে নেমে পায়ে হেঁটে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চের দিকে অগ্রসর হন। পথে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে তারা উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে পৌঁছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালিতে অংশ নেন।
উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন