শেরপুর     রোববার, ১২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালক ও বালিকা বিভাগের পৌরসভা ক্লাস্টারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে শেরপুর পৌরসভার উদ্যোগে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় বালক বিভাগে দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিঘারপাড় বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেরপুর পৌরসভা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১২ এপ্রিল ২০২৬

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালক ও বালিকা বিভাগের পৌরসভা ক্লাস্টারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে শেরপুর পৌরসভার উদ্যোগে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় বালক বিভাগে দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিঘারপাড় বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেরপুর পৌরসভা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত