শেরপুর     বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর
সংগৃহিত ছবি

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য নুরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

নুরুল হাসানের প্রশ্নটি ছিল—আমরা পত্রপত্রিকা এবং বিভিন্নভাবে দেখছি যে, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে কেউ বলছে ৯২টি আর কেউ বলছে আরো বেশি ২০০-৩০০ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কতদিন নাগাদ সেটা আবার চালু করা হবে?

উত্তরে প্রধানমন্ত্রী প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যাগুলো সঠিক নয় উল্লেখ করে বলেন, ‘আপনি যদি একটু বেশি তথ্য নিতেন, তাহলে দেখতেন—আপনি যে ৯৫টি কারখানা বন্ধের কথা বলেছেন, সেই তথ্যের সূত্র যারা ব্যবহার করেছিলেন, তারা পরের দিনই দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তাদের তথ্য সম্পূর্ণ ভুল ছিল।’

তিনি বলেন, ‘প্রতিবেদনটিতে সম্ভবত ২০২২ সালের কোনো পুরোনো সংবাদ বা তথ্য ব্যবহার করা হয়েছিল। পরে ওই প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা হয়।’

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।  অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য নুরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

নুরুল হাসানের প্রশ্নটি ছিল—আমরা পত্রপত্রিকা এবং বিভিন্নভাবে দেখছি যে, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে কেউ বলছে ৯২টি আর কেউ বলছে আরো বেশি ২০০-৩০০ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কতদিন নাগাদ সেটা আবার চালু করা হবে?

উত্তরে প্রধানমন্ত্রী প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যাগুলো সঠিক নয় উল্লেখ করে বলেন, ‘আপনি যদি একটু বেশি তথ্য নিতেন, তাহলে দেখতেন—আপনি যে ৯৫টি কারখানা বন্ধের কথা বলেছেন, সেই তথ্যের সূত্র যারা ব্যবহার করেছিলেন, তারা পরের দিনই দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তাদের তথ্য সম্পূর্ণ ভুল ছিল।’

তিনি বলেন, ‘প্রতিবেদনটিতে সম্ভবত ২০২২ সালের কোনো পুরোনো সংবাদ বা তথ্য ব্যবহার করা হয়েছিল। পরে ওই প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা হয়।’

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।  অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত