শেরপুর     রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

ছবি : প্রতিনিধি

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর বেলা ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে ৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও সদস্যবৃন্দ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, জেলা রেফারি, সাবেক ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

আগামী ৭ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিদিনের খেলা শুরু হবে বিকেল ৩টায়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর বেলা ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে ৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও সদস্যবৃন্দ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, জেলা রেফারি, সাবেক ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

আগামী ৭ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিদিনের খেলা শুরু হবে বিকেল ৩টায়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত