শেরপুর     মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

কৃষকের স্বার্থে নকলায় সারের বাজারে বিশেষ তদারকি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় সারের বাজারে হঠাৎ পরিদর্শন করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন উপজেলার বিভিন্ন সার ডিলারের বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি সার মজুত, বিক্রি ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ দেন। প্রতিটি বিক্রয়ের বিপরীতে কৃষকদের হাতে যথাযথ বিক্রয় রশিদ দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।

পরিদর্শনকালে কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কৃষকদের আতঙ্কিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজার ও সার বিক্রয় কেন্দ্রে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কৃষকের স্বার্থে নকলায় সারের বাজারে বিশেষ তদারকি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নকলায় সারের বাজারে হঠাৎ পরিদর্শন করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন উপজেলার বিভিন্ন সার ডিলারের বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি সার মজুত, বিক্রি ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ দেন। প্রতিটি বিক্রয়ের বিপরীতে কৃষকদের হাতে যথাযথ বিক্রয় রশিদ দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।

পরিদর্শনকালে কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কৃষকদের আতঙ্কিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজার ও সার বিক্রয় কেন্দ্রে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত