শেরপুর     শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার উদ্যোগে সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখায় এ কর্মসূচি পালন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক। 

চারা বিতরণ কার্যক্রম শেষে পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক রিপন সহকর্মীদের নিয়ে উপজেলা চত্বরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন। 

মোজাম্মেল হক রিপন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক গ্রহণ করেছে একটি বিশেষ কর্মসূচি। সবার আগে বাংলাদেশ ,নির্বাচনী ইশতেহার ২০২৬' বাস্তবায়নে ব্যাংকের এই সামাজিক দায়িত্বশীল উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক, শেরপুর সদর শাখায় সমিতির সদস্যের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার উদ্যোগে সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখায় এ কর্মসূচি পালন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক। 

চারা বিতরণ কার্যক্রম শেষে পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক রিপন সহকর্মীদের নিয়ে উপজেলা চত্বরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন। 

মোজাম্মেল হক রিপন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক গ্রহণ করেছে একটি বিশেষ কর্মসূচি। সবার আগে বাংলাদেশ ,নির্বাচনী ইশতেহার ২০২৬' বাস্তবায়নে ব্যাংকের এই সামাজিক দায়িত্বশীল উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক, শেরপুর সদর শাখায় সমিতির সদস্যের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত