শেরপুর     শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে ‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—মেধা হোক বিকশিত’ স্লোগানকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৌহিদ এডুকেশন কনসালটেন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৌহিদ এডুকেশন কনসালটেন্টের সিইও ও পিএইচডি গবেষক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজীব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও কৃষিবিদ ডা. শহিদুল্লাহ শরিফ। এ সময় সংবর্ধনা পাওয়া কয়েকজন শিক্ষার্থীও বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে ‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—মেধা হোক বিকশিত’ স্লোগানকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৌহিদ এডুকেশন কনসালটেন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৌহিদ এডুকেশন কনসালটেন্টের সিইও ও পিএইচডি গবেষক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজীব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও কৃষিবিদ ডা. শহিদুল্লাহ শরিফ। এ সময় সংবর্ধনা পাওয়া কয়েকজন শিক্ষার্থীও বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত