শেরপুর     শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপে ঝিনাইগাতীকে হারিয়ে শেরপুর সদর জয়ী

ছবি : প্রতিনিধি

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ষষ্ঠ দিনের খেলায় ঝিনাইগাতী উপজেলাকে ২-১ গোলে হারিয়েছে শেরপুর সদর উপজেলা। ১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী দর্শকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপে ঝিনাইগাতীকে হারিয়ে শেরপুর সদর জয়ী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ষষ্ঠ দিনের খেলায় ঝিনাইগাতী উপজেলাকে ২-১ গোলে হারিয়েছে শেরপুর সদর উপজেলা। ১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী দর্শকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত