সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী রবিউল আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার (১২ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং মন্ত্রী রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খলা আধুনিকায়নের সুযোগ নিয়ে আলোচনা করেছেন।
দূতাবাস জানায়, আমেরিকান কোম্পানিগুলোর পরিবহন ও সরবরাহ খাতে বিশ্বমানের দক্ষতা আছে, যা বাণিজ্য সংযোগকে আরো শক্তিশালী করে। বৈঠকে দূতাবাসের কর্মকর্তা, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন