শেরপুরে জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
এসময় তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন