শেরপুর     শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ
সংগৃহিত ছবি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ আবার খোলা হয়েছে। প্রায় এক মাস পর আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শুরু হয়েছে অর্থ গণনা। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবারও দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা করা হবে।

কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এ বিষয়ে জানানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৯টায় গণনার কাজ শুরু হয়েছে।

এর আগে আরও তিনবার মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছে। প্রথমবার গত ২২ জুন দানবাক্স খুলে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। সেবার নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায়।

সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্সের পাশাপাশি মানতের ডেগ খোলা হয়। সেবার নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময়ও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা ও রুপার অলংকার পাওয়া যায়।

তিন দফায় নগদ অর্থ হিসেবে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে। এসব অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের তহবিলে জমা রাখা হয়েছে।

রেজাউল হাসান কয়েস লোদী জানান, পূর্বের মতো এবারও নির্ধারিত নিয়ম মেনে দানবাক্সের অর্থ গণনা করা হচ্ছে। গণনা শেষে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ আবার খোলা হয়েছে। প্রায় এক মাস পর আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শুরু হয়েছে অর্থ গণনা। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবারও দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা করা হবে।

কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এ বিষয়ে জানানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৯টায় গণনার কাজ শুরু হয়েছে।

এর আগে আরও তিনবার মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছে। প্রথমবার গত ২২ জুন দানবাক্স খুলে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। সেবার নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায়।

সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্সের পাশাপাশি মানতের ডেগ খোলা হয়। সেবার নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময়ও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা ও রুপার অলংকার পাওয়া যায়।

তিন দফায় নগদ অর্থ হিসেবে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে। এসব অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের তহবিলে জমা রাখা হয়েছে।

রেজাউল হাসান কয়েস লোদী জানান, পূর্বের মতো এবারও নির্ধারিত নিয়ম মেনে দানবাক্সের অর্থ গণনা করা হচ্ছে। গণনা শেষে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত