শেরপুর     রোববার, ১২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়

শহীদ জিয়ার কবর জিয়ারত করলেন শেরপুর-৩ আসনের এমপি রুবেল

সংগৃহিত ছবি

শপথ নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল। ১২ এপ্রিল রবিবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে শপথ গ্রহণ করেন তিনি।

এরপর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার স্ত্রী ফরিদা হক দীপা, মেয়ে রুবাইদা হক রিমঝিম, ছোটভাই প্রকৌশলী মেজবাউল হক বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আবু রায়হান রূপন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক মো. শাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান ও প্রকৌশলী তৌহিদুর রহমান, সদস্য সচিব মো. লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়কালে দারুণ উৎফুল্ল হয়েছেন নেতৃবৃন্দ।

এরপর নবনির্বাচিত সংসদ সদস্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ উপলক্ষে তার নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষী সংসদ এলাকায় অবস্থান করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১২ এপ্রিল ২০২৬

শহীদ জিয়ার কবর জিয়ারত করলেন শেরপুর-৩ আসনের এমপি রুবেল

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

শপথ নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল। ১২ এপ্রিল রবিবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে শপথ গ্রহণ করেন তিনি।

এরপর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার স্ত্রী ফরিদা হক দীপা, মেয়ে রুবাইদা হক রিমঝিম, ছোটভাই প্রকৌশলী মেজবাউল হক বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আবু রায়হান রূপন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক মো. শাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান ও প্রকৌশলী তৌহিদুর রহমান, সদস্য সচিব মো. লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়কালে দারুণ উৎফুল্ল হয়েছেন নেতৃবৃন্দ।

এরপর নবনির্বাচিত সংসদ সদস্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ উপলক্ষে তার নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষী সংসদ এলাকায় অবস্থান করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত