শেরপুর     রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

৭ দফা দাবীতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

ছবি: প্রতিনিধি

জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ৫০০০ টাকা বাস্তবায়ন করা সহ ৭ দফা  দাবিতে জামালপুরে সমাবেশ করেছে দলিল সমিতির নেতৃবৃন্দ। 

শনিবার ১৯  (সেপ্টেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্মমহাসচিব আরজু আকন্দ, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সহসভাপতি ফজলুল হক, ফারুক হোসেন তালুকদার, সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মোহন আকন্দসহ আরো অনেকে।

এ সময় বক্তারা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্সের প্রদান থেকে বিরত থাকা সহদলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৭ দফা দাবীতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ৫০০০ টাকা বাস্তবায়ন করা সহ ৭ দফা  দাবিতে জামালপুরে সমাবেশ করেছে দলিল সমিতির নেতৃবৃন্দ। 

শনিবার ১৯  (সেপ্টেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্মমহাসচিব আরজু আকন্দ, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সহসভাপতি ফজলুল হক, ফারুক হোসেন তালুকদার, সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মোহন আকন্দসহ আরো অনেকে।

এ সময় বক্তারা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্সের প্রদান থেকে বিরত থাকা সহদলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জোর দাবি জানান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত