শেরপুর     বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার্থীরা

ছবি : প্রতিনিধি

‘স্মৃতির পাতায় মন দোলে, আনন্দে মাতি, জাবিয়ান পেলে’—এই স্লোগানে শেরপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩য় থেকে ৪৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের দ্যা ব্রাইটস রেস্টুরেন্টে ‘জাবিয়ান পরিবার, শেরপুর’-এর আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। শেরপুরে অবস্থানরত বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে দীর্ঘদিন পর একত্রিত হন।

আয়োজনে ৩য় ব্যাচের মোহাম্মদ সুরুজ্জামান, ১৮তম ব্যাচের এস এম ফরিদ আহমেদ, ২০তম ব্যাচের কে এম আলমগীর, ২১তম ব্যাচের মো. হেলাল উদ্দিন, ২৬তম ব্যাচের মোহাম্মদ আল মাহমুদ, ২৭তম ব্যাচের আব্দুল কাদের ও নিজাম উদ্দিন, ৩৪তম ব্যাচের নাজমুল আলম সিদ্দিকী ও সাবিনা ইয়াসমিন, ৩৭তম ব্যাচের রিফাত আহমেদ, ৩৮তম ব্যাচের উমর শরীফ আরমান এবং ৪০তম ব্যাচের মোস্তফাসহ বিভিন্ন ব্যাচের সিনিয়র ও জুনিয়র সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, রসায়ন, গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

দীর্ঘদিন পর একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আয়োজনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

আয়োজকরা জানান, শেরপুরে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন। ভবিষ্যতেও শেরপুরে জাবিয়ানদের নিয়ে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘স্মৃতির পাতায় মন দোলে, আনন্দে মাতি, জাবিয়ান পেলে’—এই স্লোগানে শেরপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩য় থেকে ৪৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের দ্যা ব্রাইটস রেস্টুরেন্টে ‘জাবিয়ান পরিবার, শেরপুর’-এর আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। শেরপুরে অবস্থানরত বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে দীর্ঘদিন পর একত্রিত হন।

আয়োজনে ৩য় ব্যাচের মোহাম্মদ সুরুজ্জামান, ১৮তম ব্যাচের এস এম ফরিদ আহমেদ, ২০তম ব্যাচের কে এম আলমগীর, ২১তম ব্যাচের মো. হেলাল উদ্দিন, ২৬তম ব্যাচের মোহাম্মদ আল মাহমুদ, ২৭তম ব্যাচের আব্দুল কাদের ও নিজাম উদ্দিন, ৩৪তম ব্যাচের নাজমুল আলম সিদ্দিকী ও সাবিনা ইয়াসমিন, ৩৭তম ব্যাচের রিফাত আহমেদ, ৩৮তম ব্যাচের উমর শরীফ আরমান এবং ৪০তম ব্যাচের মোস্তফাসহ বিভিন্ন ব্যাচের সিনিয়র ও জুনিয়র সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, রসায়ন, গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

দীর্ঘদিন পর একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আয়োজনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

আয়োজকরা জানান, শেরপুরে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন। ভবিষ্যতেও শেরপুরে জাবিয়ানদের নিয়ে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত