শেরপুর     মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অপরাধ দমন ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের আলী চৌধুরী টুটন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ অন্যান্যরা।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অপরাধ দমন ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের আলী চৌধুরী টুটন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ অন্যান্যরা।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত