শেরপুর     শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন সানভীর বসুন্ধরা গ্রুপ (এসবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এসবিজির চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। এ ছাড়া বসুন্ধরা গ্রুপ ও এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান জানান, প্রচলিত গলফ কোর্সে শট নেওয়ার পর অনেক সময় বল খুঁজে বের করতে হয় মাঠের বিভিন্ন প্রান্ত, ঝোপঝাড় কিংবা ঘাসের মধ্যে। তবে বসুন্ধরা সুপার গলফে এই প্রচলিত অভিজ্ঞতার পরিবর্তে ব্যবহার করা হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তি।

এখানে শট নেওয়ার পর বল মাঠের নিচে থাকা স্বয়ংক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট সংগ্রহস্থলে চলে যায়। এরপর অটোমেটিক মেশিনে বল পরিষ্কার করা হয়। পরে পাইপলাইনের মাধ্যমে সেটি আবার খেলোয়াড়ের বে-এর টি-পয়েন্টে পৌঁছে যায়। ফলে পরবর্তী শট নেওয়ার জন্য খেলোয়াড়কে বল খুঁজতে বা কুড়াতে হয় না। পুরো প্রক্রিয়াটিই পরিচালিত হয় হাই-টেক অটোমেশন ব্যবস্থায়।

বসুন্ধরা সুপার গলফের মূল দর্শন ‘মোর দ্যান গলফ’ (More Than Golf)। অর্থাৎ শুধু গলফ খেলার জায়গা হিসেবে নয়, পরিবার, বন্ধু ও ব্যবসায়িক সহকর্মীদের নিয়ে সময় কাটানো, আড্ডা ও বিনোদনের সমন্বিত কেন্দ্র হিসেবেও এটি তৈরি করা হয়েছে।

বসুন্ধরা সুপার গলফে রয়েছে মোট ৬৮টি ডিলাক্স বে। প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিটি বে-তে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন। খেলোয়াড়দের সেবা দেওয়ার জন্য রয়েছে নিজস্ব ‘বে হোস্ট’ ও ‘বে রানার’, যারা শটের পাশাপাশি খাবার পরিবেশনেও সহযোগিতা করবেন।

সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে—অফ-পিক লো, অফ-পিক মিড এবং পিক—ঘণ্টাভিত্তিক খেলার সুযোগ থাকছে।

তৃতীয় তলায় রয়েছে ১৭টি ভিআইপি সুইট। প্রতিটি সুইটে সর্বোচ্চ ১৬ জন সময় কাটাতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত ব্যক্তিগত কক্ষের পাশাপাশি এখানে রয়েছে প্রেজেন্টেশন ও মিটিংয়ের ব্যবস্থা, সাওয়ার রুম এবং প্রিমিয়াম ফুড সার্ভিস। ফলে করপোরেট মিটিং, ব্যবসায়িক আয়োজন ও প্রিমিয়াম গেট-টুগেদারের জন্য এসব সুইট ব্যবহার করা যাবে।

বসুন্ধরা সুপার গলফে গলফারদের জন্য রাখা হয়েছে স্মার্ট অ্যাপ ও ড্রাইভিং রেঞ্জের সুবিধা। অ্যাপের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের শটের ডিজিটাল ট্র্যাকিং করতে পারবেন। পাশাপাশি সেরা শট রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুযোগও থাকছে।

এ ছাড়া চারটি অত্যাধুনিক ইনডোর সিমুলেটরের মাধ্যমে বিশ্বের ২০৭টি বিখ্যাত গলফ কোর্সে খেলার অভিজ্ঞতা নেওয়া যাবে। এর মধ্যে স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ‘সেন্ট অ্যান্ড্রুস’ কোর্সও রয়েছে। সিমুলেটরে বিভিন্ন ধরনের উঁচু-নিচু ভূপ্রকৃতি এবং পাটিং অনুশীলনের সুবিধাও রাখা হয়েছে।

নতুন খেলোয়াড়দের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা। কোচের অধীনে গলফ শেখার জন্য নির্ধারিত সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া যাবে।

গলফের সঙ্গে আড্ডা, খাবার ও বিনোদনের সুযোগও রাখা হয়েছে এই কমপ্লেক্সে। ইউরোপের ঐতিহ্যবাহী ১৮ হোল গলফ খেলার পর খেলোয়াড়দের আড্ডার সংস্কৃতিকে সামনে রেখে তৈরি করা হয়েছে ‘নাইনটিনথ হোল’ (19th Hole) রেস্টুরেন্ট।

আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে রয়েছে ক্যাফে অ্যামাজন, টেরা চায়না এবং আরবান ক্রেভ। টেরা চায়নায় চাইনিজ ও জাপানিজ থিমের খাবারের ব্যবস্থা থাকছে।

এ ছাড়া গলফের বাইরে বিনোদনের জন্য রয়েছে তিনটি বিলিয়ার্ড বোর্ডসহ বিলিয়ার্ড রুম। জরুরি বা ছোট পরিসরের বৈঠকের জন্য রয়েছে পাঁচটি মিটিং রুম, যেখানে দুই থেকে ১০ জন পর্যন্ত বসতে পারবেন। সামাজিক অনুষ্ঠান ও মেহেদি সন্ধ্যার মতো আয়োজনের জন্য রয়েছে বড় পরিসরের ব্যানকুইট হল।

পরিবার নিয়ে সময় কাটানোর বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা সুপার গলফে। শিশুদের জন্য তৈরি করা হয়েছে কিডস ক্লাব। পাবলিক প্লেসে শিশুদের দেখভাল নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা কমানোর পাশাপাশি মোবাইল ও গেমের স্ক্রিন থেকে শিশুদের দূরে রেখে সামাজিক পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করাই এই ক্লাবের অন্যতম উদ্দেশ্য।

এখানে শিশুদের সামাজিক মেলামেশা, জন্মদিন উদযাপনসহ বিভিন্ন আনন্দঘন আয়োজন করা যাবে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার জন্য পুরো কমপ্লেক্সে রয়েছে একটি সুসজ্জিত মেডিকেল রুম।

নিয়মিত গলফারদের জন্য বসুন্ধরা সুপার গলফে রয়েছে প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস মেম্বারশিপ। প্লাটিনাম সদস্যপদের বার্ষিক ফি ২ লাখ টাকা এবং প্লাটিনাম প্লাসের ফি ৫ লাখ টাকা।

মেম্বারশিপের আওতায় আনলিমিটেড প্লে, খাবার ও বিভিন্ন ইভেন্টে বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি করপোরেট ও ফ্যামিলি প্যাকেজও রাখা হয়েছে।

বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অরূপ ফেভিয়ান গমেজ বলেন, প্রযুক্তি, খেলাধুলা ও আভিজাত্যের সমন্বয়ে গড়ে ওঠা এই কেন্দ্র ভবিষ্যতে সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিকশিত হতে পারে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত