শেরপুর     রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
সংগৃহিত ছবি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জন এবং নিশ্চিত হামরোগী ২১ হাজার ২১২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) হাম উপসর্গে মারা যায় তিনজন শিশু। এদিন আক্রান্ত হয়  ১ হাজার ৬৪ জন। যার মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ ছিল ৯৮০ জনের শরীরে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জন এবং নিশ্চিত হামরোগী ২১ হাজার ২১২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) হাম উপসর্গে মারা যায় তিনজন শিশু। এদিন আক্রান্ত হয়  ১ হাজার ৬৪ জন। যার মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ ছিল ৯৮০ জনের শরীরে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত