শেরপুর     রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় ৭ বস্তা জব্দ

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়ার সময় ৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। জব্দ করা সারের মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে তিনি সারগুলো জব্দ করে বকশীগঞ্জে নিয়ে আসেন।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৭ বস্তা সার জব্দ করি। এর মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অন্যত্র চলে যেতে না পারে, সে বিষয়ে উপজেলা কৃষি অফিস নিয়মিত নজরদারি করছে।’

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে এসেছেন। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।’জব্দ করা ৭ বস্তা সার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় ৭ বস্তা জব্দ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়ার সময় ৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। জব্দ করা সারের মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে তিনি সারগুলো জব্দ করে বকশীগঞ্জে নিয়ে আসেন।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৭ বস্তা সার জব্দ করি। এর মধ্যে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অন্যত্র চলে যেতে না পারে, সে বিষয়ে উপজেলা কৃষি অফিস নিয়মিত নজরদারি করছে।’

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে এসেছেন। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।’জব্দ করা ৭ বস্তা সার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত