শেরপুর     সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ছবি : প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল (৩৬) নামে এক অটোরিকশা চালকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায়  মরদেহটি উদ্ধার করা হয়। হাফিজুর রহমান রাসেল জামালপুর জেলা শহরের পাথারিয়া গজপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার ভাগলগড় এলাকায় ব্রক্ষপুত্র নদের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল (৩৬) নামে এক অটোরিকশা চালকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায়  মরদেহটি উদ্ধার করা হয়। হাফিজুর রহমান রাসেল জামালপুর জেলা শহরের পাথারিয়া গজপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার ভাগলগড় এলাকায় ব্রক্ষপুত্র নদের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত