শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে সৌরভ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার হালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।আগুনে সৌরভের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। অগ্নিদগ্ধ তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সৌরভ হালগড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ মেরামত করেন সৌরভ। পরে সেটি ঠিক হয়েছে কি না, তা পরীক্ষা করতে গ্যাসের চুলা জ্বালালে ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। এতে সৌরভ গুরুতর দগ্ধ হন। এ সময় তার স্ত্রীও অগ্নিদগ্ধ হন। পরে স্বজনরা সৌরভকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সোমবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন