শেরপুর     মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বকুলের চারা রোপণ

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ২০টি বকুল ফুলের চারা রোপণ করেছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চারা রোপণ করা হয়। এ সময় বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রাস্ট সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার বকুল ফুলের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে প্রায় ৬০০টি গাছের চারা রোপণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯টি সৌরচালিত বাতি স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ও মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা সংগঠনটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বকুলের চারা রোপণ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ২০টি বকুল ফুলের চারা রোপণ করেছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চারা রোপণ করা হয়। এ সময় বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রাস্ট সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার বকুল ফুলের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে প্রায় ৬০০টি গাছের চারা রোপণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯টি সৌরচালিত বাতি স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ও মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা সংগঠনটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত