শেরপুর     মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে অগ্রগতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব। পারস্পরিক অনুকূল পরিবেশ তৈরি হলেই এ সফর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের হুমায়ুন কবির বলেন, খুব শিগগির এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ রয়েছে। তবে সংলাপের মাধ্যমে সেগুলো অতিক্রম করা সম্ভব। পারস্পরিক সম্মানের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটিকে হুমায়ুন কবির সৌহার্দ্যপূর্ণ, ফলপ্রসূ ও গঠনমূলক বলে বর্ণনা করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই পক্ষের জন্য পারস্পরিক অনুকূল পরিবেশ তৈরি হলে সফরের সময়সূচি নিয়ে আলোচনা করা হবে। নভেম্বরে সফর হতে পারে—এমন জল্পনা নিয়ে মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।

হুমায়ুন কবির বলেন, আলোচনা চলছে। তবে গুজবের ভিত্তিতে তিনি কোনো মন্তব্য করতে পারেন না।

ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন, সেগুলো কী—এমন প্রশ্নেরও বিস্তারিত জবাব দেননি।

সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব পরবর্তী পর্যায়ের যোগাযোগ ও সম্পৃক্ততার জন্য পারস্পরিক সুবিধাজনক একটি সময় নির্ধারণ করতে পারবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন সুবিধাজনক মনে করবেন, তখনই বিষয়গুলো এগিয়ে যাবে।

তবে হাইকমিশনার বলেন, উভয় দেশেরই রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কাজ এগিয়ে চলছে।

সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী বলেন, তিনি এ বিষয়ে আশাবাদী। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও আশাবাদী এবং বাংলাদেশের জনগণও আশাবাদী। সবকিছুই সম্ভব।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং এখনো সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত