পবিত্র কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে শিক্ষার্থীদের জীবনের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার প্রত্যয়ে শেরপুরের নকলায় অনুষ্ঠিত হয়েছে হিফজ ও নাজেরা সবক প্রদান এবং অভিভাবক সম্মেলন ২০২৬।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নকলা বাসস্ট্যান্ড সংলগ্ন নকলা দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মাদরাসা প্রাঙ্গণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার আনুষ্ঠানিক সূচনা হিসেবে নাজেরা ও হিফজ সবক প্রদান করেন মোমেনশাহীর মুফতি আহমদ আলী।
সবক প্রদানকালে শিক্ষার্থীদের কোরআন হিফজ ও নাজেরা শিক্ষার পাশাপাশি কোরআনের আদর্শে নিজেদের জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও উত্তম চরিত্র গঠনে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন