শেরপুর     বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় এসআরবি এর অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্যসহ তরুণী আটক

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় এসআরবি-১৪, ময়মনসিংহের এক মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ৩৭ বোতল ‘এস্কাফ সিরাপ’সহ মনিকা (২০) নামে এক তরুণীকে আটক করেছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা আনুমানিক ২টা ২৫ মিনিটের সময় নকলা পৌরশহরের পুরাতন হলচত্তর মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়। মনিকার বাড়ি শেরপুর সদর উপজেলায়।

এসআরবি-১৪’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার বেলা আনুমানিক ২টা ২৫ মিনিটের সময় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে শেরপুরের নকলা পৌরশহরের পুরাতন হলচত্তর মোড়ে চেকপোস্ট বসায়। ওইসময় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে নারী মাদককারবারি মনিকাকে আটক করে। আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদের সময় মনিকা তার হেফাজতে নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যমতে মনিকার কাঁধ ব্যাগের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৩৭ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ সিরাপ’ উদ্ধার এবং ১টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

আটক তরুণী মনিকা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ তাঁকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি-১৪ বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটনসহ হত্যা, জঙ্গি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-১৪, ময়মনসিংহ মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নকলায় এসআরবি এর অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্যসহ তরুণী আটক

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত