শেরপুর     বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ উদ্বোধন

ছবি : প্রতিনিধি

শেরপুরে‌ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’ এর ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শহরের নাগপাড়াস্থ ই-লার্নিং অ্যান্ড আর্নিং কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি এ প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহের হোসেন ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম সংযুক্ত ছিলেন। এদিকে শেরপুর জেলা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, লার্নিং অ্যান্ড আর্নিং এর ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো: শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিংয়ে ৭৫ জন প্রশিক্ষণার্থীকে ৩ মাস মেয়াদী এবং এআই প্রকল্পে ২৫ জন প্রশিক্ষণার্থীকে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরে‌ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’ এর ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শহরের নাগপাড়াস্থ ই-লার্নিং অ্যান্ড আর্নিং কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি এ প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহের হোসেন ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম সংযুক্ত ছিলেন। এদিকে শেরপুর জেলা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, লার্নিং অ্যান্ড আর্নিং এর ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো: শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিংয়ে ৭৫ জন প্রশিক্ষণার্থীকে ৩ মাস মেয়াদী এবং এআই প্রকল্পে ২৫ জন প্রশিক্ষণার্থীকে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত