শেরপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) থেকে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় তিনি মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা, জনসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা, পেশাগত দক্ষতা ও জনগণকেন্দ্রিক প্রশাসন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন