আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান, বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে চায় সরকার। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এবারের সম্মেলনে শতাধিক দেশ থেকে প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, সাংবাদিক ও বিশেষজ্ঞরাও এতে অংশ নিচ্ছেন।
সম্মেলনে সাবেক সার্বিয়ান প্রেসিডেন্ট বরিস তাদিচ, সাবেক মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং সাবেক মালির প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। তিন দিনের আয়োজনে ভূরাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু ও মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই আয়োজনের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক পুনর্বিন্যাস এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন