শেরপুর     সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি
সংগৃহিত ছবি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯০২ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৮৮ হাজার ৩৬০ জন। সোমবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ এবং চার জন নারী। 

একই সময়ে আক্রান্তদের মাঝে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০১ জন (সিটি করপোরেশনের বাইরে),  খুলনা বিভাগের ৩০৬ জন, বরিশালের ২১৬ জন, চট্টগ্রামের ২৭২ জন, ময়মনসিংহের ৯৮ জন, রংপুরের ৬৬ জন এবং রাজশাহীর ১০৫ জন রোগী রয়েছেন। 

এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২২৩ জন রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৩৩৫ জন।

এর আগে রোববার (৩ অক্টোরব) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৯ জন।

তার আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত