“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব বসতি দিবস ২০২৬ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।
আলোচনা সভায় নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব ও টেকসই বসতি গড়ে তোলা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জামায়াত নেতা আবদুল বাতেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীজন উপস্থিত ছিলেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন