শেরপুর     সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে: নেতানিয়াহু

সংগৃহিত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  একাধিক হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ তথ্য জানান দখলদার প্রধানমন্ত্রী। 

নেতানিয়াহু দাবি করেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনা শেষে দেশে ফেরার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে এ বিষয়ে অবহিত করেছেন। 

তিনি বলেন, ‘আমেরিকানরা আলোচনায় বসার চুক্তির ব্যাপারে ইরানের এই নির্লজ্জ লঙ্ঘন সহ্য করতে পারেনি। চুক্তিটি ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোলাবর্ষণ বন্ধ করবে এবং ইরানিরা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে। তবে তারা তা করেনি। আমেরিকানরা এটা মেনে নিতে পারেনি।’

নেতানিয়াহু আরও জানিয়েছেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স তাকে বলেছেন- তাদের দৃষ্টিকোণ থেকে মূল বিষয়টি হলো ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা এবং এটি নিশ্চিত করা যে আগামী বছরগুলোতে— সম্ভবত কয়েক দশক ধরে তারা কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এটাই তাদের লক্ষ্য, এবং অবশ্যই এটি আমাদের কাছেও গুরুত্বপূর্ণ।’

ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে বলেও জানিয়েছেন নেতানিয়াহু। 

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দুই পক্ষের মধ্যে নিরন্তর সমন্বয় রয়েছে। আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। মার্কিন প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে আমাদের দৈনন্দিন আলোচনায় যারা উপস্থিত ছিলেন, তারা এর সাক্ষ্য দিতে পারেন’।

নেতানিয়াহুর দাবি করেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পর্যায়ের সমন্বয় আগে কখনো ছিল না— ইসরায়েলের ইতিহাসেও নয়, ইহুদি জনগণের ইতিহাসেও নয়।’ 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে: নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত