শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নকলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম।
সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন
নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খুরশেদুর রহমান।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আনিস ও হুমায়ুন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর হাসানসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সব শেষে জনসচেতনতা বৃদ্ধিতে পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন