ফ্যাসিস্ট সরকার ১৭ বছর যা ক্ষতি করেছে তার পাশাপাশি বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয়, অস্থিরতা থাকে তার জন্য ইন্টেরিম সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে।
তিনি আরো বলেন, দেশে যা অপতথ্য ছড়ানো হচ্ছে তা একটি দলের, যাকে আমরা বট বাহিনী বলি তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন