শেরপুর     শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

ভিডিএফের ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফল প্রকাশ

ছবি: প্রতিনিধি

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নেত্রকোনার পূর্বধলার উজ্জ্বল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে ময়মনসিংহের নিশাত তামান্না ফারিয়া ইসলাম নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে শেরপুরের আতিকুর রহমান আতিক কোষাধ্যক্ষ এবং মো. আরফান আলী মিডিয়া ও জনসংযোগবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে উজ্জ্বল মিয়া ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সাকারিয়া পেয়েছেন ২৪ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নিশাত তামান্না ফারিয়া ইসলাম পেয়েছেন ১০৬ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে সোমা আক্তার ১০৬ ভোট এবং সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে সাজ্জাদুল হাসান আলিফ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে জামালপুরের মো. তারেকুল ইসলাম ৬৭ ভোট, কোষাধ্যক্ষ পদে শেরপুরের আতিকুর রহমান আতিক ৪৯ ভোট এবং মানবসম্পদ, প্রশাসন ও লজিস্টিকবিষয়ক সম্পাদক পদে জামালপুরের ইয়ামিন তাসমিন ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মিডিয়া ও জনসংযোগবিষয়ক সম্পাদক পদে শেরপুরের মো. আরফান আলী ১০৬ ভোট, পর্যবেক্ষণ, গবেষণা ও উন্নয়নবিষয়ক সম্পাদক পদে নেত্রকোনার মানসী নকরেক ১০৬ ভোট, নারী ও শিশুকল্যাণবিষয়ক সম্পাদক পদে নেত্রকোনার সাদিয়া ইফরান তৃষা ৫৩ ভোট এবং কার্যনির্বাহী সদস্য পদে ময়মনসিংহের মোছা. সুমাইয়া ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সভাপতি উজ্জ্বল মিয়া বলেন, ‘Your Trust, My Responsibility’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের সব স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই তার লক্ষ্য।

নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত ফলাফল শিটের মাধ্যমে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবেন এবং বিভাগের বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করে সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভিডিএফের ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফল প্রকাশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত