শেরপুর     শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে উৎসবমুখর আয়োজনে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি: প্রতিনিধি

শেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলার শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনলাইনে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ার এই সময়ে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। আশা করি, পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য হোসাইন আহম্মেদ মোল্লা ও কাজী মাসুম, জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমদ ময়না, সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, দৈনিক আলোচিত জামালপুরের শেরপুর প্রতিনিধি রবিউল ইসলাম রতন, দৈনিক মুক্ত খবরের শেরপুর প্রতিনিধি রাজাদুল ইসলাম বাবু, ওসমান গনি, আরটিভির শেরপুর প্রতিনিধি ফজলুর রহমান এবং নিউজ ২১-এর শেরপুর প্রতিনিধি শান্ত রায়।

এ সময় অন্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি আবু হানিফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেরপুরে উৎসবমুখর আয়োজনে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত