শেরপুর জেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের কার্যনির্বাহী নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম মনি এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুদুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শতাধিক ভোটার অংশ নেন।নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আশরাফুল ইসলাম মনি ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সুবহান মিয়া পান ৪৫ ভোট।
সহসভাপতি পদে উমায়ের রহমান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে শফিকুল ইসলাম পান ৩০ ভোট । সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে সোহাগ মিয়া ২৮ এবং আসলাম হোসাইন ২১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ফজলে রাব্বি ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে রেজাউল করিম ২৬ এবং জনি মিয়া ১৩ ভোট পান। ধর্মবিষয়ক সম্পাদক পদে সোহাগ মিয়া ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী শাহিন আলম পেয়েছেন ২১ ভোট। এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাঈম ছালাম, কোষাধ্যক্ষ পদে মো. ইয়াসিন আরাফাত রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. হাসান আলী, দপ্তর সম্পাদক পদে মো. সাব্বির হোসেন, প্রচার সম্পাদক পদে মো. শামীম মিয়া এবং কার্যকরী সদস্য পদে মো. মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন