শেরপুর     শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

মাদক সেবনের দায়ে বকশীগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় মাদকসহ মো. ফেরদৌস নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো. ফেরদৌস বীরগাঁও এলাকার মো. আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, মাদক সেবনরত অবস্থায় মাদকসহ ফেরদৌসকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদক সেবনের দায়ে বকশীগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় মাদকসহ মো. ফেরদৌস নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো. ফেরদৌস বীরগাঁও এলাকার মো. আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, মাদক সেবনরত অবস্থায় মাদকসহ ফেরদৌসকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত