শেরপুর     সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি। এ সময় তিনি পূজার আয়োজনের খোঁজ নেওয়ার পাশাপাশি খোকন বর্মনের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।

রোববার (১৮ অক্টোবর) রাতে খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপে যান গোলাম কিবরিয়া। পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজ নেন এবং খোকন বর্মনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, নালিতাবাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, শেরপুর শহর জামায়াতের অফিস সম্পাদক আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের কোষাধ্যক্ষ নুর হোসাইন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, রুবায়েত হাসান তামিম ও ওয়ার্ড সভাপতি রফিজ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি। এ সময় তিনি পূজার আয়োজনের খোঁজ নেওয়ার পাশাপাশি খোকন বর্মনের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।

রোববার (১৮ অক্টোবর) রাতে খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপে যান গোলাম কিবরিয়া। পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজ নেন এবং খোকন বর্মনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, নালিতাবাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, শেরপুর শহর জামায়াতের অফিস সম্পাদক আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের কোষাধ্যক্ষ নুর হোসাইন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, রুবায়েত হাসান তামিম ও ওয়ার্ড সভাপতি রফিজ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত