শেরপুর     শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

ছবি: প্রতিনিধি

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।  বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে শহরের আড়াইআনী পুকুরে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা।এর আগে সকাল থেকে শহরের প্রায় অর্ধশত মণ্ডপের প্রতিমা শোভাযাত্রা সহকারে গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুরপাড়ে এনে জড়ো করা হয়। পরে উলুধ্বনি, ঢাকের বাদ্যি, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতির মাধ্যমে সেগুলো বিসর্জন দেওয়া হয়। ওইসময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপালবাড়ী মন্দির চত্বরে দুর্গামাতার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন ফ্রন্ট ওই সিঁদুর খেলার আয়োজন করে।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে বলেন, জেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও সকলের সহযোগিতা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।  বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে শহরের আড়াইআনী পুকুরে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা।এর আগে সকাল থেকে শহরের প্রায় অর্ধশত মণ্ডপের প্রতিমা শোভাযাত্রা সহকারে গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুরপাড়ে এনে জড়ো করা হয়। পরে উলুধ্বনি, ঢাকের বাদ্যি, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতির মাধ্যমে সেগুলো বিসর্জন দেওয়া হয়। ওইসময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপালবাড়ী মন্দির চত্বরে দুর্গামাতার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন ফ্রন্ট ওই সিঁদুর খেলার আয়োজন করে।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে বলেন, জেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও সকলের সহযোগিতা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত