শেরপুর     বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে জমি না থাকায় ঘরের ভেতরেই বৃদ্ধের মরদেহ দাফন

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে দাফন করার মতো নিজস্ব জমি না থাকায় আব্দুল করিম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ বসতঘরেই দাফন করা হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা এলাকায় ওই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আব্দুল করিম শালমারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিমের বসতভিটা ছাড়া কোন জায়গাজমি নেই। শালমারা এলাকায় পারিবারিক কবরস্থান ছাড়া কোন গণকবরস্থান নেই। যার কারণে যে সকল পরিবারের পারিবারিক কবরস্থান নেই তারা ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন। কেউ কেউ বাড়ির আঙিনায়, বসতবাড়ির সামনে, বসতঘরের পাশে লাশ দাফন করে থাকেন। আব্দুল করিমের বসতঘরের জায়গা ছাড়া আর কোন জায়গা জমি না থাকায় বসতঘরেই তাকে দাফন করা হয়।

এ বিষয়ে শালমারা গ্রামের মাসুদ মিয়া বলেন, আমরা এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে শালামারা গ্রামে একটি গণকবরস্থানের দাবি দীর্ঘদিন থেকে করে আসছি। কেউ এগিয়ে না আসায় আজ আব্দুল করিমকে তার ঘরেই দাফন করা হলো। বিষয়টি খুবই দু:জনক ও লজ্জার।

নিহত আব্দুল করিমের মেয়ে করফুলি ও রিক্তা পারভীন জানান, আমাদের বসতঘরের জমি ছাড়া আর কোন জমি নেই। তাই বাধ্য হয়ে আমার বাবাকে ঘরেই দাফন করলাম। তবে আর কোন স্বজনকে বা এলাকার অন্য কাউকে যে ঘরে দাফন করতে না হয়। এলাকায় একটি গণকবরস্থান হওয়া দরকার।

তাতীহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, শালামারা এলাকায় কোন গণকবরস্থান নেই। বিষয়টি আমরা জানতে পেরেছি। আগামীকাল নিহত পরিবারের লোকজনদের সাথে কথা বলে পাশেই ষাইটকাকড়া গণকবরস্থানে দাফন করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, লাশটি আগামীকাল স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শ্রীবরদীতে জমি না থাকায় ঘরের ভেতরেই বৃদ্ধের মরদেহ দাফন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত