বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শেরপুরে তিন দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পহেলা বৈশাখ শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যানে তিন দিনব্যাপী এ লোকজ মেলা উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে বিকালে মেলা চত্বরের বিজয় মঞ্চে অনুষ্ঠিত হবে বৈশাখের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে কবিতা পাঠ, ছড়া পাঠ, গান ও নাচ পরিবেশন করা হবে।
মেলায় আবহমান বাংলার লোকজ নানা পণ্য, হস্তশিল্প, লোকজ শিল্প, মুখরোচক নানা খাবারের দোকান সহ বাস ও মাটির তৈরি এবং তৈজসপত্রের বিভিন্ন শো-পিস ও পণ্য সামগ্রীর প্রায় ৪০টি স্টল বসেছে।
উদ্বোধনের পর থেকেই মেলায় ভিড় করেছে শিশু-তরুণসহ নানা বয়সের মানুষ।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন